বি. নাথ : পুলিশি হেফাজতে থাকা এক দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ। বুধবার রাতে ২৮ নম্বর রেলগেট সংলগ্ন এলাকা থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, একটি মামলায় গ্রেফতার হওয়া শিবা চৌধুরী বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের সময়ই অস্ত্রের হদিস মেলে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি কী কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।
