গ্যাসের সংকটে হাহাকার হেঁসেলে, লম্বা লাইন গোডাউনগুলিতে

বি. নাথ : মধ‍্যপ্রাচ‍্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বাংলায় জ্বালানি সঙ্কট। গ্যাসের সংকটে মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতার মতো গুরুত্বপূর্ণ এবং বড় শহরগুলোতে রীতিমতো হাহাকার শুরু হয়েছে। রান্নার গ্যাসের টান পড়েছে হেঁসেলে। এমনকী বড় বড় শহরে বহু হোটেল, রেস্তোরাঁ ঝাঁপ বন্ধের পথে। জ্বালানি সংকট এলপিজি নির্ভর অটোতেও। জ্বালানি সংকটের আঁচ পড়েছে বাংলের জেলায় জেলায়। ছাপ কলকাতাতেও। ভাটপাড়া শহরও তার ব্যতিক্রম নয়। গ্যাস বুকিং করার পর ডেলিভারি বয় বাড়িতে পৌঁছছে না। বাধ্য হয়ে হেঁসেলের কর্তা-গিন্নিরা ভোর থেকে লাইন দিচ্ছেন গ্যাস গোডাউনগুলোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *