দিল্লিতে শুরু এনসিসি-র শীর্ষ বৈঠক, উদ্বোধনী দিনে ভাষণ প্রতিরক্ষা সচিবের

নয়াদিল্লির মানেকশ সেন্টারে শুরু হল ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC)-এর অতিরিক্ত মহাপরিচালক (ADG) এবং উপ-মহাপরিচালক (DDG)-দের দু’দিনের সম্মেলন

সম্মেলনের প্রথম দিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। তিনি এনসিসি-র ভূমিকা এবং দেশের যুব সমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এই সংগঠনের গুরুত্ব তুলে ধরেন।

এই সম্মেলনে এনসিসি-র বিভিন্ন প্রশাসনিক ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার পরিকল্পনাও নেওয়া হবে বলে সূত্রের খবর।

দেশজুড়ে এনসিসি-র কার্যক্রম উন্নত করা এবং ক্যাডেটদের দক্ষতা বৃদ্ধির বিষয়েও এই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *