বি. নাথ : বুধবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পেঁয়াজ বোঝাই মিনি ট্রাক সজোরে ধাক্কা মারে ডিভাইডারে। ধাক্কার জেরে ঘাতক গাড়িটি পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। ডিভাইডারে ধাক্কা মারার ফলে আহত হয়েছেন গাড়ির চালক। বাসুদেবপুর থানার অন্তর্গত জগদ্দল বিধানসভা কেন্দ্রের কেউটিয়ায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ঘটনা। জানা গেছে , পেঁয়াজ বোঝাই মিনি ট্রাকটি টিটাগড়ে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজ বোঝাই ট্রাকটি সজোরে ডিভাইডারে ধাক্কা মারে। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে কেউটিয়ার কালীতলায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই গাড়ির পেছনে ধাক্কা মারে লেবু বোঝাই একটি মিনি ট্রাক। ধাক্কায় গুরুতর আহত হন লেবু বোঝাই গাড়ির চালক। এমনকী গাড়িটির সামনের অংশ পুরো দুমড়ে মুচড়ে গিয়েছিল।
জগদ্দলে বেপরোয়া ট্রাকের ধাক্কা ডিভাইডারে, আহত গাড়ির চালক
