দিন ঘোষণার আগেই নির্বাচনী প্রচার শুরু উত্তর মালদা বিজেপির

দেবাশিস পাল, মালদা : নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু উত্তর মালদা বিজেপির। আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হতে চলা বিজেপির বিশাল জনসভা। সেই জনসভাকে সামনে রেখে ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় জোরকদমে প্রচার শুরু করেছে বিজেপি।ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই সভাকে সফল করার লক্ষ্যে।মালদা জেলায় বিজেপির সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি ।বুধবার পুরাতন মালদার সাহাপুর তাতিপাড়া এলাকায় দেওয়াল লিখন শুরু করলো। দলীয় কর্মী ও সমর্থকেরা এলাকাজুড়ে বিভিন্ন দেওয়ালে ব্রিগেড সমাবেশকে ঘিরে একাধিক স্লোগান লিখে প্রচার চালান। “১৪ মার্চ ব্রিগেড চলো” সহ বিভিন্ন বার্তা দেওয়ালে তুলে ধরল।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। উপস্থিত নেতাদের বক্তব্য, ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা শেষ হয়েছে এবং এখন ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।দলীয় নেতৃত্বের দাবি, আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত জনসভায় উত্তর মালদা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন। সেই লক্ষ্যেই পুরাতন মালদা সহ জেলার বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন, প্রচার মিছিল ও সাংগঠনিক কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে বলে জানান নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *