উত্তরপ্রদেশে দিনদুপুরে মহিলাকে শ্লীলতাহানি, ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসল পুলিশ

উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার মদনপুর থানা এলাকায় এক মহিলাকে ঘিরে শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে ১৪ ফেব্রুয়ারি, তবে মঙ্গলবার সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি সামনে আসে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক দিনদুপুরে ওই মহিলাকে ঘিরে হয়রানি করছে। অভিযোগ, তাঁরা শুধু শ্লীলতাহানি করেই থেমে থাকেনি, বরং মহিলার সাহায্যের আর্তি শোনার পরও ঘটনাটি মোবাইলে ভিডিও করে

ভিডিও প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে মদনপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই জনের নাম উল্লেখ করে এবং আরও চার জন অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে FIR দায়ের করা হয়েছে

অভিযুক্তদের ধরতে বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান চালানো হচ্ছে। কিছু সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার পর এলাকায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ টহল বাড়ানো হয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সাধারণ মানুষের ক্ষোভও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *