১০ কেজি ওজন কমিয়ে ফিট অবতারে রোহিত শর্মা, IPL 2026-এর আগে চর্চায় ‘হিটম্যান’

আইপিএল ২০২৬ শুরুর আগে নিজের ফিটনেসে বড় পরিবর্তন আনলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার রোহিত শর্মা। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের নতুন ফিট অবতারের ছবি শেয়ার করেন তিনি। সেই ছবিতেই স্পষ্ট দেখা যাচ্ছে তাঁর ওজন প্রায় ১০ কেজি কমেছে এবং শরীর আগের তুলনায় অনেক বেশি টোনড।

জানা গিয়েছে, অফ-সিজনে মুম্বইয়ে নিয়মিত জিম ও ফিটনেস ট্রেনিংয়ের মাধ্যমে এই পরিবর্তন এনেছেন ৩৮ বছর বয়সি এই তারকা ক্রিকেটার। ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই মন্তব্য করেছেন, “Unreal transformation Ro”, আবার কেউ কেউ মজা করে বলেছেন—রোহিত যেন আবার ২০১৫ সালের ফর্মে ফিরছেন

উল্লেখ্য, রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএল শিরোপা জিতিয়েছেন এবং টুর্নামেন্টে তাঁর ঝুলিতে রয়েছে ৬,৫০০-র বেশি রান। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের পর তিনি নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ব্যাটিংয়ের দিকে বেশি মন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ফলে আগামী IPL 2026-এ তাঁর এই নতুন ফিট অবতার দলের জন্য বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *