উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : শীত গিয়ে গরম এসে গেল।আর এই সময় পানীয় জলের সংকট দেখা যায় সুন্দরবনের কুলতলি, জয়নগর সহ একাধিক বিধানসভা এলাকায়।আর এবার সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা সমাধানে আরও এক ধাপ এগোল কুলতলি বিধানসভার নলগোড়া অঞ্চলের ২৩২ নং বুথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মন্ডলের সহায়তায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের অধীনে নলগোড়া গ্রাম পঞ্চায়েতের ২৩২ নং বুথে একটি নতুন টিউবওয়েলের উদ্বোধন হলো সোমবার।এলাকাবাসীদের দীর্ঘ দিনের দাবি মেনে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলগোড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক সদস্য লক্ষ্মীধর হালদার, নলগোড়া গ্রাম পঞ্চায়েত সদস্য গোপাল হালদার,২৩২ নং বুথের সভাপতি রায়হান মীর সহ আরো অনেকে।আর এই প্রকল্পের সুবিধা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা।
কুলতলির নলগোড়া অঞ্চলের ২৩২ নং বুথে নতুন টিউবওয়েলের উদ্বোধন
