দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, দমকা হাওয়া ৫০ কিমি পর্যন্ত—সতর্কবার্তা হাওয়া অফিসের

পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা; বুধবার পর্যন্ত অস্থির আবহাওয়া

আগাম পূর্বাভাস অনুযায়ী রবিবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের একাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার (৯ মার্চ) দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে

হাওয়া অফিসের মতে, পুরুলিয়া জেলায় আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে বিকেলের দিকে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে কয়েকদিন ধরে আবহাওয়া অস্থির থাকতে পারে।

উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
সোমবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রায় বড় পরিবর্তন নেই

বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন বড় পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি
অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি কম

সতর্কবার্তা

বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কারণে চাষিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে সাধারণ মানুষকে বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা আকাশের নীচে না থাকার অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *