এসআইআর শুনানিতে মৃত্যু বৃদ্ধের, ছেলেকে পুলিশে চাকরি দিল রাজ্য

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : এসআইআরের শুনানি পর্বে মৃত জয়নগরের নাজিতুল মোল্লার ছেলে ফারুক মোল্লাকে হোম গার্ডের চাকরি দিল অবশেষে রাজ্য সরকার। ২রা জানুয়ারি মারা যান জয়নগর বিধানসভার গড়দেওয়ানি পঞ্চায়েতের উত্তর ঠাকুরেরচকের বাসিন্দা সত্তর বছরের নাজিতুল মোল্লা। ২০০২ সালের তালিকায় নাম না থাকার আতঙ্কে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে দাবি ছিলো পরিবারের।ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করতে হয়। নাকে অক্সিজেনের নল গুঁজে জয়নগর ২ নং বিডিও অফিস নিমপীঠের শুনানিতে হাজিরা দেন বৃদ্ধ।শুনানি শেষে ফের হাসপাতালে ফিরে গিয়ে মৃত্যু হয় তার।আর তাঁর এই মৃত্যুতে পরিবারের এক জনকে চাকরি দিতে উদ্যোগী হয় প্রশাসন।আর সম্প্রতি কাজে যোগ দেওয়ার চিঠি পান ছোট ছেলে ফারুক। এত দিন দিনমজুরি করতেন বছর চুয়াল্লিশের ফারুক।গত সপ্তাহে বারুইপুর থানায় যোগ দিয়েছেন তিনি।ফারুক বলেন, বাবার মৃত্যুতে ভেঙে পড়েছিলাম।পরে প্রশাসনের তরফে পাশে দাঁড়ানো হয়। চাকরিটা হওয়ায় আমাদের সংসারটি বেঁচে গেল। মুখ্যমন্ত্রীকে এজন্য ধন্যবাদ জানালেন মৃতের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *