বি. নাথ : সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত ভাটপাড়ার রায় বাহাদুর রোড। ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই রাস্তাটি রথতলা ব্রিজের মুখ থেকে খালপাড় পর্যন্ত একেবারেই যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে। রাস্তায় পিচের আস্তরণ উঠে মৃত্যু ফাঁদের আকার নিয়েছে। অভিযোগ, বহু বছর ধরে বেহাল দশায় পরিণত রায় বাহাদুর রোড। বর্ষাকালে রাস্তায় জল দাঁড়িয়ে যায়। জীবনের ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে পথচারীদের যাতায়াত করতে হয়। এমনকী এবড়ো-খেবড়ো রাস্তার ধরুন মাঝে-মধ্যে অটো থেকে যাত্রীরা নিচে পড়ে যাচ্ছেন। রাস্তার এই বেহাল দশা নিয়ে ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি দত্তের স্বামী অশোক দত্ত বলেন, ওই রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যেই টেন্ডার হয়ে গিয়েছে। কে এম ডি এ-র উদ্যোগে খুব শীঘ্রই রাস্তা তৈরির কাজ শুরু হবে।

