সপ্তর্ষি সিংহ : বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’–য় পুলিশের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রামহরি মোড়ের সভায় এক পুলিশ অফিসারের নাম করে তিনি বলেন, ‘শুনলাম এখানে একজন নতুন অফিসার এসেছেন। খুব লাফালাফি করছেন। তাঁকে বলে রাখছি, বিজেপি সরকার আসছে। কান খুলে শুনে রাখুন, যতটুকু দায়িত্ব ততটুকুই পালন করুন। আমরাও কিন্তু টাইম এলে পিষে দেবো।’
পুলিশকে পিষে দেওয়ার হুমকি বেজেপি মন্ত্রী সুকান্তর
