পয়লা এপ্রিল নয়, আজ থেকেই যুবসাথী অ্যাকাউন্টে টাকা ঢুকবে: ধর্মতলার মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

ধর্মতলার ধর্না মঞ্চ থেকে রাজ্যের যুবকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার জন্য আর পয়লা এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

মুখ্যমন্ত্রীর কথায়, ৭ মার্চ শনিবার থেকেই ২১ থেকে ৪০ বছর বয়সী যুবকদের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা পৌঁছে যাবে।এসআইআর (SIR) বিরোধিতায় বৈধ ভোটারদের অধিকার রক্ষার দাবিতে ধর্মতলায় ধর্না কর্মসূচি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতভর প্রতিবাদ মঞ্চেই ছিলেন তিনি। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ মঞ্চে এসে মাইক্রোফোন হাতে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন থেকেই যুবসাথীর টাকা দেওয়া শুরু হচ্ছে। তাই আর ১ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

একই সঙ্গে তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দেড় হাজার টাকা গত মাস থেকেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। মমতার দাবি, “আমরা যা বলি, তা করে দেখাই। অন্যরা শুধু কথা বলে ছবি তোলার জন্য।”এদিন গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্র সরকারের সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *