কুলতলির উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন বিধায়ক

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উন্নয়নের জোয়ার বইছে রাজ্যে।একাধিক প্রকল্পের কাজ চলছে সারা রাজ্য জুড়ে। রাজ্যের মানুষের মাথার উপর ছাদ তুলে দিতে বাংলা আবাস প্রকল্পের মাধ্যমে নতুন গৃহ নির্মানের টাকা তুলে দেওয়া হচ্ছে।আর সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে বাংলার বাড়ি আবেদন যারা ইতিমধ্যে করেছিলো তাদের নতুন গৃহ নির্মানের অনুমোদন এসেছে।আর শুক্রবার জয়নগর দু নং ব্লকের কুলতলি বিধানসভার বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের সামনের মাঠে বাইশহাটা পঞ্চায়েতের বিশেষ সভা মঞ্চ থেকে এই প্রকল্পে নাম নথিভুক্তদের সামনে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন কুলতলির বিধায়ক গনেশচন্দ্র মন্ডল।
তিনি এদিন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মানুষের পাশে থাকতে জানেন। কেন্দ্রের বঞ্চনার পরেও বাংলা বাড়ি তুলে দিচ্ছেন তিনি। মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা নতুন গৃহ নির্মানের জন্য দেওয়া হবে দুকিস্তিতে।কুলতলি বিধানসভা এলাকায় প্রায় ৩৬ হাজার উপভোক্তা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে এই নতুন গৃহ পাচ্ছেন।কুলতলি বিধানসভার বাইশহাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় তিন হাজার উপভোক্তা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে এই বাংলার বাড়ি পাচ্ছেন।এদিনের এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বাইশহাটা পঞ্চায়েত প্রধান মানসুরা গাজী, প্রধান সহায়ক নুরহোসেন গাজী, উপপ্রধান বাবুলাল নাইয়া, বাইশহাটা পঞ্চায়েতের আধিকারিক শুভেন্দু ঘোষ, সুবল মাহাতো, সালামত গাজী, সঞ্চালক তপময় সরদার, সাইফুল মন্ডল, নাসিরা সেখ, রেহেনা মন্ডল সহ আরও অনেকে। এদিনের এই অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *