ভারতের সিদ্ধান্তে চাপে আমেরিকা! রাশিয়ার তেল কেনায় সাময়িক ছাড়

রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে আগে কড়া অবস্থান নিয়েছিল আমেরিকা। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি বদলাতেই এবার সেই অবস্থান অনেকটাই নরম করল ওয়াশিংটন। ইরান–পশ্চিম এশিয়ার উত্তেজনার জেরে তৈরি হওয়া জ্বালানি সঙ্কটের মধ্যে ভারতকে রাশিয়া থেকে তেল আমদানির জন্য ৩০ দিনের সাময়িক ছাড় দিল আমেরিকা।

শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি পোস্ট করে এই ঘোষণা করেন আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি জানান, বিশ্ব বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করার জন্য ভারতের উপর চাপ তৈরি করেছিল আমেরিকা। এমনকি রাশিয়ার তেল আমদানি বন্ধ করার শর্তেই ভারতীয় পণ্যের উপর ট্যারিফ কমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি আমেরিকাকেও কৌশল বদলাতে বাধ্য করেছে বলে মনে করা হচ্ছে।

ইরানে সামরিক হামলার পর হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে বিশ্বজুড়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহণ হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ওই পথ দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>President Trump’s energy agenda has resulted in oil and gas production reaching the highest levels ever recorded.<br><br>To enable oil to keep flowing into the global market, the Treasury Department is issuing a temporary 30-day waiver to allow Indian refiners to purchase Russian oil.…</p>&mdash; Treasury Secretary Scott Bessent (@SecScottBessent) <a href=”https://twitter.com/SecScottBessent/status/2029714253725262232?ref_src=twsrc%5Etfw”>March 6, 2026</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলিকে মার্কিন সেনার নিরাপত্তায় পার করে দেওয়া হবে। যদিও ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করেছে, পুরো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতে রয়েছে এবং পরিস্থিতির কারণে সেটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এই পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের প্রবাহ বজায় রাখতে ভারতকে ৩০ দিনের জন্য রাশিয়ার তেল কেনার অনুমতি দিয়েছে আমেরিকা। স্কট বেসেন্ট জানিয়েছেন, এই স্বল্পমেয়াদি সিদ্ধান্তে রাশিয়ার সরকার বড় কোনও আর্থিক সুবিধা পাবে না। কারণ এই ছাড় মূলত সমুদ্রে আটকে থাকা তেল সংক্রান্ত লেনদেনের জন্যই দেওয়া হয়েছে।

একই সঙ্গে আমেরিকার আশা, ভবিষ্যতে ভারত আমেরিকা থেকেও জ্বালানি তেল আমদানির পরিমাণ বাড়াবে। কৌশলগত দিক থেকে ভারতকে আমেরিকার গুরুত্বপূর্ণ অংশীদার বলেও উল্লেখ করেছেন ট্রেজারি সেক্রেটারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *