বাঁশ নিয়ে প্রতিবেশীর সঙ্গে মারামারি, গ্রেপ্তার অভিযুক্ত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বাঁশ নিয়ে প্রতিবেশীর সাথে মারপিট ও গন্ডগোলের অভিযোগে গ্রেপ্তার এক জয়নগরে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার জয়নগর থানার পূর্ব গাববেড়িয়া এলাকায় ভ্যানে করে বাঁশ নিয়ে যাবার পথে বাঁশের সরু অংশ লেগে ক্ষতিগ্রস্থ হয় প্রতিবেশী গোস্ট নস্করের বাড়ি।আর এই নিয়ে প্রতিবেশী সুজয় অরফে সুরজিত (৩২) মন্ডলের সাথে প্রথমে কথা কাটাকাটি ও পরে মারপিটের ঘটনা ঘটে।আর তার পরে গোস্ট নস্কর জয়নগর থানায় প্রতিবেশি বাঁশের ভ্যান চালক সুজয়ের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।আর তার পরে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সুজয়কে গ্রেপ্তার করে জয়নগর থানায় নিয়ে আসে পুলিশ বুধবার রাতে।ধৃতকে বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *