খামেনেইর মৃত্যুর পর শোকবার্তা, ইরানের দূতাবাসে কন্ডোলেন্স বইতে সই ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রির

ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত। বৃহস্পতিবার ইরানের দূতাবাসে গিয়ে শোকপুস্তকে স্বাক্ষর করলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি।

ভারত সরকারের পক্ষ থেকে তিনি এই শোকবার্তায় স্বাক্ষর করেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আলি খামেনেইর প্রতি শ্রদ্ধা জানিয়ে কন্ডোলেন্স বইতে সই করেন বিক্রম মিশ্রি।

উল্লেখ্য, ৮৬ বছর বয়সী খামেনেই ১৯৮৯ সাল থেকে ইরানের সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত শনিবার ভোররাতে আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানে তিনি নিহত হন বলে আন্তর্জাতিক মহলে দাবি করা হয়েছে।

খামেনেইর মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ভারতের পক্ষ থেকে ইরানের প্রতি সমবেদনা জানাতেই এই পদক্ষেপ বলে কূটনৈতিক মহলের মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *