সাতরঙা ভাবনায় জয়নগর-মজিলপুরে দোল উৎসব

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : শীতকে বিদায় জানিয়ে বসন্ত এলো ঘরে। আর সেই বসন্ত উৎসবের সূচনা হলো বাঙালির প্রিয় উৎসব দোল উৎসবের মধ্যে দিয়ে।মঙ্গলবার বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে জয়নগর মজিলপুর পুরসভার মাঠের নেচার পার্কে সাতরঙা ভাবনায় ৫ ম বর্ষের বসন্ত আগমনী উৎসব পালন করা হয়। এদিনের এই রঙিন উৎসবে সামিল হয়ে সবার সাথে আনন্দ ভাগ করে নিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। এছাড়া এদিনের উৎসবে উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, প্রাক্তন চেয়ারম্যান সুজিত সরখেল, কাউন্সিলর নব গোপাল গাঙ্গুলি, সমাজসেবী তুহিন বিশ্বাস, সাতরঙার উদ্যোক্তা শৌভিক ভদ্র সহ আরো অনেকে।রাজনীতির রঙ ভুলে এদিন একে অপরকে আবির মাখিয়ে এই উৎসবকে প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি নৃত্য,গান, আবৃত্তি সহ একাধিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়।সাথে আয়োজকদের তরফে সবার জন্য মিষ্টি মুখ ও টিফিনের আয়োজন করা হয়েছিল।
এদিন বিধায়ক বিশ্বনাথ দাস বসন্ত উৎসবের গুরুত্ব তুলে ধরে সবাই কে ধন্যবাদ জানান।আয়োজকদের তরফে আগামী বছর আরও নতুন কিছু ভাবা হবে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *