উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : দোলের দিন প্রতিবেশী এক মহিলাকে কটুক্তি করার অভিযোগে গ্রেফতার দুজন জয়নগরে।দোলের দিন জয়নগর থানার অন্তর্গত জয়নগর মজিলপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডে প্রতিবেশি এক মহিলাকে কটুক্তি করে ঐ মহিলারই প্রতিবেশী দুই যুবক।আর ওই দিনই ঐ মহিলার জয়নগর থানায় অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ তদন্তে নেমে রাজশেখর চক্রবর্তী (৩১)ও সৌরিন চক্রবর্তী (২৮)নামে দুজন যুবককে গ্রেপ্তার করে।ধৃত দুজনেই ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা। ধৃতদের বুধবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে জয়নগর থানার পুলিশ।
প্রতিবেশী এক মহিলাকে কটুক্তি, গ্রেপ্তার দুই অভিযুক্ত
