রাজ্যসভায় পাঠাতে চলেছে বিজেপি, একাধিক নির্বাচনে হারলেও প্রার্থী রাহুল সিনহা

রাজ্যসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিল বিজেপি। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় প্রার্থী হিসেবে রাহুল সিনহার নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির।দীর্ঘদিন ধরেই রাজ্য রাজনীতিতে সক্রিয় রাহুল সিনহা। তবে অতীতে একাধিক নির্বাচনে লড়লেও জয় পাননি তিনি। ১৯৯৮ সালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, ২০০১ সালে করণদিঘি বিধানসভা, ২০০৪ সালে মেদিনীপুর লোকসভা, ২০০৬ সালে জগদ্দল বিধানসভা, ২০০৯ সালে বাঁকুড়া লোকসভা, ২০১৪ সালে উত্তর কলকাতা লোকসভা, ২০১৬ সালে জোড়াসাঁকো বিধানসভা, ২০১৯ সালে উত্তর কলকাতা লোকসভা এবং ২০২১ সালে হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।তবে প্রতিবারই পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাকে। তবুও এবার রাজ্যসভা নির্বাচনে তাকে প্রার্থী করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *