উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর : বিধানসভা নির্বাচন ঘোষণার মুখে।আর এরই মধ্যে শুরু হয়ে গেছে বিজেপি ও তৃনমূল কংগ্রেসের মধ্যে সম্মুখ সফর।সোমবার রায়দীঘি বিধানসভার মথুরাপুর বাপুলীবাজার সংলগ্ন মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পরিবর্তন সভা হয়ে গেল।যেখানে অমিত শাহ রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।আর তারপরেই সেই অভিযোগের জবাব দিতে রবিবার রায়দিঘি বিধানসভার মথুরাপুর বাপুলি বাজার সংলগ্ন একই মাঠে জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের রাজ্য দপ্তর থেকে এ ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন দেখার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তৃণমূলের বিরুদ্ধে তোলা অভিযোগের কি জবাব দেন।
মথুরাপুরের সেই মাঠেই অমিত শাহকে কড়া জবাব দিতে সভা করবেন অভিষেক
