উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : প্রতিবেশী নিজের আত্মীয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক জয়নগরে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার জয়নগর থানার নারায়নীতলা পঞ্চায়েতের বেলিয়াচন্ডী সরদার পাড়া এলাকায় খোকন সরদার নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে।আর খোকন সরদার তার প্রতিবেশী ও আত্মীয় নবীন সরদার এই আগুন লাগিয়েছে বলে জয়নগর থানার অভিযোগ দায়ের করেন।আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ রবিবার রাতে নবীন সরদার (৪৭)কে তার সরদার পাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে জয়নগর থানায় নিয়ে আসে।ধৃতকে সোমবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
প্রতিবেশীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার
