নির্বাচন ঘোষণার আগেই ভাটপাড়ায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ

বি. নাথ : বঙ্গে হাই ভোল্টেজ নির্বাচন ২০২৬। যদিও এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। এবারে কমিশনের চ্যালেঞ্জ, বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন। সেই লক্ষে নির্বাচন ঘোষণার আগেই বাংলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার সকালে ভাটপাড়া ও জগদ্দল বিধানসভা কেন্দ্রের জন্য এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আপাতত: এসে পৌঁছেছে। তাঁদের রাখা হয়েছে ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ে। ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছনোয় স্বস্তিতে জগদ্দল, ভাটপাড়ার মানুষ। সকলেই চাইছেন শান্তিপূর্ণ নির্বাচন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *