পড়ুয়াদের জন্য শৌচালয়ের উদ্বোধনে জয়নগর-১ বিডিও শুভদীপ দাস

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বহড়ু : রাজ্যে সরকারের গ্রামীন পঞ্চায়েতের মাধ্যমে গ্রামের একাধিক উন্নয়ন মূলক কাজ চলছে।আর শুক্রবার জয়নগর এক নং ব্লকের বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের হাসিমপুর এফ পি স্কুল চত্বরে এস বি এম এন্ড ১৫ এফ সির অর্থ আনুকুল্যে স্কুল পড়ুয়াদের জন্য একটি শৌচালয় ও সাধারণ মানুষের জন্য পে এন্ড ইউুজ সুলভ শৌচালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল।এদিন এই উদ্বোধনে উপস্থিত ছিলেন জয়নগর এক নং বিডিও শুভদীপ দাস,জয়নগর এক নং পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ হাজি সাইফুল লস্কর,জয়নগর এক নংপঞ্চায়েত সমিতির সদস্য অতিয়ার রহমান লস্কর,বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর,পঞ্চায়েত সদস্যা ইসমাতারা মোল্লা, রাবেয়া লস্কর , হাসিমপুর এফ পি স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ বাবু সহ শিক্ষক বৃন্দ, হাফেজ জহিরুল হক মোল্লা, স্থানীয় কল্যাণ সংঘের সভাপতি, মফিজ উদ্দীন শেখ,সম্পাদক সাহিদুল লস্কর সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *