উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা: জুয়া খেলে জিতে যাওয়ায় টাকা চাওয়ায় এক যুবকের পেটে ছুরি দিয়ে আঘাত ও মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ক্যানিং থানার হেড়োভাঙ্গা এলাকায় বুধবার গভীর রাতে। ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হেড়োভাঙা এলাকায় বুধবার রাতে জুয়া খেলতে বসেছিল কয়েকজন যুবক। অভিযোগ, সেই খেলায় অভিজিৎ রাউৎ জিতে যান। তখন অপরপক্ষ ভোলা ও নুরোর কাছে তিনি টাকা চান। অভিযুক্ত যুবকরা টাকা দিতে অস্বীকার করায় বচসা শুরু হয়।আর তখনই অতর্কিতে অভিযুক্ত ভোলা ও নুরো ছুরি বার করে অভিজিতের পেটে মারে এবং লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অভিজিৎ। ঘটনার খবর পেয়ে আক্রান্ত যুবককের পরিবারের সদস্যরা আক্রান্ত যুবককে উদ্ধার ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।সেখানে বৃহস্পতিবার ও চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত যুবক অভিজিৎ রাউত।এবিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।এর পাশাপাশি একজনকে আটক করেছে ক্যানিং থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অপরজনের খোঁজে তল্লাশি চলছে। আক্রান্ত যুবকের বক্তব্য,বচসা চলছিল, কথা কাটাকাটি হচ্ছিল, ভাবিনি ছুরি নিয়ে এভাবে পেটে ঢুকিয়ে দেবে।
ক্যানিংয়ে জুয়ায় জেতা টাকা চাওয়া নিয়ে অশান্তি
