দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তি, মার্চের শুরু থেকেই বাড়বে তাপমাত্রা

হাওয়া অফিসের পূর্বাভাস মতো সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা নেমেছে। ভোর ও রাতের দিকে শিরশিরানি ভাবও অনুভূত হচ্ছে। সকাল ও সন্ধ্যায় হালকা উত্তুরে হাওয়া বইছে, যার প্রভাবেই এই সাময়িক ঠান্ডা অনুভূত হচ্ছে।

তবে এই স্বস্তি বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মার্চ মাসের প্রথম দিন থেকেই রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। দোলের আগেই তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস।

আবহাওয়া দফতরের মতে, আগামী দু’দিন বর্তমান পরিস্থিতি বজায় থাকবে। তবে পয়লা মার্চ থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াসে।

উত্তরবঙ্গে চলতি সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফলে মার্চের শুরুতেই ফের গরমের আমেজ স্পষ্ট হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *