নাবালিকাকে বিয়ে, গ্রেফতার অভিযুক্ত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : প্রতিবেশী এক নাবালিকাকে বিয়ে করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক জয়নগরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,জয়নগর থানার তিলপি এলাকায় এক বছ আগে প্রতিবেশী ফিরোজ সেখের (২০)সাথে সালমা সেখের (১৮)প্রেমের সম্পর্ক তৈরী হয়। চার মাস আগে তারা পালিয়ে গিয়ে বিয়েও করে। পরে নাবালিকার বাবা জয়নগর থানায় ছেলেটির নামে অভিযোগ দায়ের করে। সালেমা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। বর্তমানে সে ফিরোজের সাথেই বাড়িতে থাকে। কেরলে দু’জনে কাজে যাবে বলে সালেমা বাড়িতে আধার কার্ড সহ কিছু নথি আনতে গেলে তার বাবা মেয়েকে আটকে রাখে। মঙ্গলবার সালেমা বাপের বাড়ি থেকে পালিয়ে স্বামী ফিরোজের কাছে চলে গেলে সালেমার বাবা ফের পুলিশের কাছে অভিযোগ জানায়। তবে মেয়েটি বর্তমানে সাবালিকা হয়ে গিয়েছে। তবু্ও নাবালিকা থাকাকালীন অভিযোগের ভিত্তিতে পুলিশ ফিরোজ সেখকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। বুধবার ধৃতকে নিদিষ্ট ধারার ভিত্তিতে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। মেয়েটির শারীরিক পরীক্ষা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *