এবার সিপিএম ছাড়ার সিদ্ধান্ত নিলেন অরূপ কুমার ভট্টাচার্য্য

বি. নাথ : প্রতীক উর রহমান সিপিএম ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন। এবার সিপিএম ছাড়ার সিদ্ধান্ত নিলেন ব্যারাকপুর প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদার ঘনিষ্ঠ নেতা অরূপ কুমার ভট্টাচার্য। দলের ব্যারাকপুর এরিয়া কমিটির সম্পাদকের কাছে তিনি সদস্যপদ প্রত্যাহারের আবেদন করেছেন। প্রতীক উর রহমানের সিদ্ধান্তকে সমর্থন করলেও, তিনি এই মুহূর্তে অন্য দলে যোগদানের ব্যাপারে সিদ্ধান্ত নেন নি। বিধানসভা নির্বাচনের মুখে একের পর এক নেতা-সদস্যের দল ছাড়ায় অস্বস্তিতে সিপিএম নেতৃত্ব। যদিও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অরূপ কুমার ভট্টাচার্যকে নেতা মনে করতে নারাজ। তাঁর কথায়, উনি দলীয় কার্যালয় দেখভাল করতেন। উনি অফিস পিওন ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *