উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : ১৫ বছরের এক নাবালিকাকে বিবাহ করে তার উপর শারীরিক নির্যাতন ও মেরে ফেলার অভিযোগে গ্রেফতার মৃতার স্বামী ও শশুর জয়নগরে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ফেসবুক মারফত প্রেমের সম্পর্ক তৈরি হয় উস্থি থানা এলাকার শান্তি গায়েনের সাথে জয়নগর থানার দক্ষিন বারাশত এলাকার ১৮ বছরের এক যুবক দেবাশীষ নস্করের।গত মাসে তাদের বিবাহ হয়।আর তার পরে শশুর বাড়িতে চলে আসে শান্তি গায়েন।এর পরেই নানা কারনে তার উপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটার অভিযোগ ওঠে।আর রবিবার দেবাশীষ নস্করের বাড়ি থেকে নাবালিকা শান্তির দেহ উদ্ধার হয়।পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন।আর ওই দিনই মৃতার পরিবারের তরফে জয়নগর থানায় দেবাশীষ নস্কর ও তার বাবা মনিকান্ত নস্করের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন।আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ দেবাশীষ নস্কর ও তার বাবা মনিকান্ত নস্করকে রবিবার গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।সোমবার ধৃত দুজনকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে মহামান্য বিচারক দেবাশীষ নস্করকে ৫ দিনের পুলিশ হেফাজতের ও তার বাবা মনিকান্ত নস্করকে জেল হেফাজতের নির্দেশ দেন।দেবাশীষকে নিজেদের হেফাজতে রেখে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।
নাবালিকাকে বিয়ে করে খুন, গ্রেফতার অভিযুক্ত
