উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, পাথরপ্রতিমা : প্রেমিককে খুন করে পালিয়ে যাবার সময় ধরা পড়লো এক মহিলা,পুলিশের হাতে আটক মহিলা।দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার পঞ্চানন বাজার সংলগ্ন রামনগর আবাদএলাকায় প্রেমিক যুবককে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে পালিয়ে যেতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে খেলো গণধোলাই,তুলে দেওয়া হলো পুলিশের হাতে।উল্লেখ্য বাপন দাস (৩৮) পরিযায়ী শ্রমিকের কাজের সূত্রে দিল্লিতে থাকার সময় দশ বছরের বড়ো এক বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে, আর ভালোবাসার টানে নিজের স্ত্রী সন্তান ছেড়ে মাঝেমধ্যে গ্রামের এলাকায় ওই মহিলাকে নিয়ে ঘরে বসবাস করার শেষ পরিণতি হল এই খুন। এলাকাবাসীদের অভিযোগ শনিবার স্থানীয় শিব চতুর্দশীর মেলা থেকে ফেরার পর বাপন আর সঙ্গে থাকা মহিলার সঙ্গে রাত্রিতে গন্ডগোল মারামারি হয়। শেষ পর্যন্ত রবিবার সকাল ৯ টা নাগাদ বাপনের ভাগনা এবং ভাগ্নি টিউশনি থেকে এসে মামার গলায় দড়ি দেওয়া অবস্থায় মেঝেতে বসা অবস্থায় দেখতে পায়। চিৎকার চেঁচামেচি করলে লোকজন এসে খোঁজ করে ওই মহিলার। পরবর্তীকালে মহিলার খোঁজে পঞ্চানন বাজারের বাস রোডের উপর থেকে ধরে নিয়ে আসে তারা,গাড়িতে উঠে পালাবার উদ্দেশ্যে ওই মহিলা গিয়েছিল বলে খবর।এলাকা বাসী ওই মহিলাকে ধরে নিয়ে এসে ঢোলাহাট থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।পুলিশ এসে ক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে মহিলাকে, নিয়ে যাওয়া হয় ঢোলাহাট থানায় জিজ্ঞাসাবাদের জন্য। তবে এলাকাবাসীর অভিযোগ খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করেছে পুলিশ।
প্রেমিককে খুন করে পালাতে গিয়ে গ্রেফতার প্রেমিকা
