প্রাক্তন সাংসদের লেখা খোলা চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন দলীয় কর্মীরা

বি. নাথ : ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জুড়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের লেখা খোলা চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন দলীয় কর্মীরা। রবিবার বীজপুর বিধানসভা কেন্দ্রের কাঁচরাপাড়া পুরসভার ওয়ার্ডের উত্তর ঘটক রোডে প্রাক্তন সাংসদের লেখা খোলা চিঠি বাড়ি বাড়ি বিলি করেন বিজেপি কর্মীরা। খোলা চিঠি বিলি কর্মসূচিতে যোগ দিয়ে দলের ব্যারাকপুর জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য সন্তোষ রায় বলেন, শুধু ভাতা দিয়ে বেকারদের সমস্যা দূর হবে না। বাংলার যুবক-যুবতীর জন্য চাই কর্মসংস্থান। তাঁর কথায়, প্রাক্তন সাংসদের খোলা চিঠি তাঁরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। এবার সেই চিঠি পড়ে বিচার করবে ব্যারাকপুরের সনাতনীরা। অপরদিকে বীজপুরের যুব নেতা সুদীপ্ত দাস বলেন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে গুন্ডারাজ দমনের নামে আজ গুন্ডাদের নেতা-জনপ্রতিনিধি বানানো হয়েছে। তাঁর কথায়, ব্যারাকপুরের জনতাই অর্জুন সিং-কে অর্জুন সিং বানিয়েছেন। সেই মানুষদের উদ্দেশ্যে লেখা খোলা চিঠি তাঁরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় আসলে বীজপুরে শিক্ষা ব্যবস্থার ওপর রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। সাধক রামপ্রসাদের স্মৃতিধন্য হালিশহর রামপ্রসাদ ভিটেতে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। বিরোধীরা মাথা উঁচু করে রাজনীতি করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *