স্ত্রীকে খুনে অভিযুক্ত ফেরার স্বামীকে ৫ মাস পর কর্নাটক গ্রেফতার জয়নগর পুলিশের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : পুলিশের তৎপরতায় স্ত্রীকে খুনের অভিযোগে পলাতক স্বামীকে ৫ মাস পর গ্রেফতার করলো জয়নগর থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে মোবাইলের টাওয়ার লোকেসন ট্র্যাক করে কর্ণাটকের ত্রিনাবাসপুর থানার একটি মুরগির ফার্ম থেকেবৃহস্পতিবার গ্রেফতার করে ট্রানজিস্ট রিমান্ডে শুক্রবার রাতে জয়নগর থানায় নিয়ে আসে।ধৃতের নাম মাসুদুর রহমান মোল্লা,বাড়ি বকুলতলা থানার বাগমারি এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত বছরের ১৪ ই সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েতের মাসটিকারি গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল।ওইদিন সকালে নুরজাহান বিবির ঘর থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল।পাঁচ মাস ধরে বিনা পরিচয় পত্রে নুরজাহান বিবির ঘরে ভাড়া থাকতো এক দম্পতি। দীর্ঘদিন ধরে তাদের দুজনের মধ্যে ঝামেলা চলতো।ওই দিন সকালে ওই ঘর মালিক যখন ওই মহিলাকে ডাকতে যায় দেখে ঘরের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে। তারপর চিৎকার করতে ছুটে আসে স্থানীয়রা।এরপর জয়নগর থানায় খবর দিলে জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।আর ওই ঘটনার পর থেকে মৃত ওই মহিলার স্বামী পলাতক ছিলো।এর পরে মৃতের পরিবারের তরফে জয়নগর থানায় অভিযোগ দায়েরের পরে তদন্তে নামে জয়নগর থানার পুলিশ।আর সেই তদন্তে উঠে আসে একাধিক তথ্য।আর সেই সব তথ্যের সূত্র ধরে জয়নগর থানার আই সি সমরেশ ঘোষের নির্দেশে এস আই সন্দীপ বালিয়া সহ পুলিশের বিশেষ টিম জয়নগর থেকে কর্ণাটকের উদ্দেশে রওনা দেয়।এবং সেখানে গিয়ে ত্রিনাবাসপুর থানার পুলিশের সহায়তায় মৃতের স্বামী মাসুদুর রহমান মোল্লাকে একটি মুরগির ফার্ম থেকে গ্রেফতার করে।ধৃতকে শনিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে মহামান্য বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। তবে কি কারণে সে তার স্ত্রীকে খুন করে পালিয়ে গিয়েছিলো তা জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *