বি. নাথ : ভয়ের কিছুই নেই। বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন হবে। ব্যারাকপুর রাজ্য পুলিশ একাডেমির দ্বিতীয় সশস্ত্র বাহিনীর মাঠে রাজ্য পুলিশের ৬০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে শুক্রবার হাজির হয়ে এমনটাই বললেন রাজ্য পুলিশের ডিজিপি পীযূষ পান্ডে। এদিন রাজ্য পুলিশের ডিজিপি ছাড়াও আইপিএস দময়ন্তী সেন-সহ পুলিশের অন্যান্য শীর্ষকর্তারা হাজির ছিলেন।
বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন হবে : ডিজিপি পীযূষ পান্ডে
