উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : আবারও বড়সড় সাফল্য পেল পুলিশ। মানুষের সাথে ওতোপ্রোতো ভাবেই জড়িয়ে আছে বর্তমানে মোবাইল ফোন। আর বর্তমানে মোবাইল চুরির ঘটনা বেড়ে চলেছে। আর এবার বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানার ঘুটিয়ারীশরিফ পুলিশ ক্যাম্পের ওসি এসআই তুহিন মন্ডল মোবাইল চুরির ঘটনার তদন্তে নেমে গোপন সূএে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ঘুটিয়ারীশরিফ রেলগেট এলাকা থেকে দুজন সন্দেহভাজন যুবককে প্রথমে আটক করে জিজ্ঞেসাবাদ করে পরে গ্রেফতার করে। ধৃত দুজন হলো- খুরশিদ আলম সরদার(৩৪),বাড়ি জীবনতলা থানার বনমালিপুর চরকডাঙা এলাকায়।এবং আবু জাফর সরদার (৩১),বাড়ি জীবনতলা থানার বনমালিপুর সরদার পাড়া এলাকায়।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৪টি স্মাট ফোন,নগদ ৩১০০ টাকা, একটি সোনার আংটি ও একটি ইয়ামা স্কুটি। ধৃতদের বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করা হয়। ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে তদন্তকারি পুলিশ আধিকারিক। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।
চুরি যাওয়া ২৪ টি মোবাইল ও নগদ উদ্ধার পুলিশের, গ্রেফতার দুষ্কৃতী
