কৃষি সমস্যা সমাধানে চালু ভারত বিস্তার প্রকল্প

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নিমপীঠ : এবার কৃষকদের সমস্যা সমাধানে এগিয়ে এলো ভারত সরকারের কৃষি মন্ত্রক।মঙ্গলবার ভারত সরকারের কৃষি ও কৃষাণ কল্যাণ মন্ত্রণালয় থেকে ভারত বিস্তার এ আই টুল লঞ্চিং করা হয়| ভারতবর্ষের কৃষি দপ্তরের অধীনে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ এই টুলটি তৈরি করেছে। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের সমস্ত কেন্দ্রগুলির সাথে দেশের ৭৩১টি কৃষিবিজ্ঞান কেন্দ্রতে একসাথে এই উদ্বোধনী অনুষ্ঠান টি কৃষকদের সাথে নিয়ে উদযাপিত হয় এদিন।ভারতের কৃষি এবং কৃষান কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানজী এদিন এই টুলটি জাতির উদ্দেশ্যে অর্পণ করলেন। এর মাধ্যমে যেকোন কৃষক যেকোন প্রান্ত থেকে যে কোনো ধরনের ফোন থেকে শুধুমাত্র একটি নাম্বারে ডায়াল করে এবং তার নিজের ভাষায় যে কোন কৃষি সংক্রান্ত সমস্যার ব্যাপারে প্রশ্ন করে তার উত্তর নিতে পারবেন এবং এ.আই তার উত্তর দেবে। এই টোল ফ্রি ফোন নাম্বারটি হল ১৫৫২৬১।এদিন নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রে ও এই ভার্চয়াল অনুষ্ঠানটি হয়।এব্যাপারে এদিন নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর চন্দন কুমার মন্ডল বলেন, এই টেকনোলজি সহায়তা কৃষকদের চাষবাসের ক্ষেত্রে ভীষণভাবে সহায়ক হবে বলে আমরা মনে করি। কৃষক কোন কৃষি সংক্রান্ত প্রকল্প কোন ফসলের বাজার দাম এবং কৃষি কাজ করতে গেলে বিভিন্ন রকম রোগ পোকা বা সার বিষয়ক সহায়তা এই নাম্বার থেকে পেয়ে যাবেন।আর কৃষি মন্ত্রকের এই ধরনের উদ্যোগে খুশি কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *