উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার বইছে।আর দ:২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খানের তত্বাবধানে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাসনাবানু শেখের উদ্যোগে এলাকার মানুষের চাহিদা মেনে জয়নগর বিধানসভার জয়নগর দু নং ব্লকের বেলে দূর্গানগর পঞ্চায়েত এলাকায় সোমবার একটি ওভারহেড সাব মাশার্লের উদ্বোধন করা হয়।এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর দু নং ব্লকের তৃনমুল কংগ্রেসের লড়াকু নেতৃত্ব মতিউর সেখ, গড়দেওয়ানি অঞ্চলের উপপ্রধানের সহায়ক প্রাক্তন সেনা কর্মী সালাউদ্দিন সেখ, বেলে দূর্গানগর অঞ্চল সংখ্যা লঘু সেলের সভাপতি আবু সালাম গাজী,সদস্য শাফি মোল্লা, শচীন মন্ডল,সাদ্দাম খান,কবিতা মন্ডল সহ আরো অনেকে।
জেলা পরিষদের কর্মাধ্যক্ষের উদ্যোগে ওভারহেড সাব মাশার্লের উদ্বোধন
