বৃদ্ধ খুনে ধৃত তৃণমূল কাউন্সিলরের ১৪ দিনের জেল হেফাজত

বি. নাথ : সাতদিনের পুলিশি হেফাজত শেষে ব্যারাকপুর মণিরামপুরে বৃদ্ধ খুনে ধৃত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সোমবার ফের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল। বিচারক এদিন ধৃত কাউন্সিলারকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের মণিরামপুরে ৮১ বছরের বৃদ্ধ তুলসী অধিকারীকে খুনের অভিযোগ ওঠে স্থানীয় কাউন্সিলর তথা ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ঘটনার দিন রাতেই তাঁকে ব্যারাকপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *