কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল কামরা

রবিবার ভোরে বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা কাটোয়া-আজিমগঞ্জ ট্রেনের একটি কামরায় হঠাৎ আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়। দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির মাঝের একটি বগি নিমেষের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে।শনিবার রাতে ট্রেনটি স্টেশনে এসে দাঁড়ায়। রবিবার সকাল ৬টা ৫ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও ভোর সাড়ে চারটে নাগাদ যাত্রীরা ট্রেনের কামরায় আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।খবর পেয়ে রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন। আতঙ্কে স্টেশনে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুন লাগা বগিটিকে আলাদা করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে Railway Protection Force (আরপিএফ) এবং Government Railway Police (জিআরপি)।এই অগ্নিকাণ্ডের জেরে কিছুক্ষণের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হয় এবং কয়েকটি ট্রেন দেরিতে চলে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে রেল সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *