মমতা ব্যানার্জি ভুয়ো আইনজীবী, দাবি অর্জুন সিংয়ের

বি. নাথ : মমতা ব্যানার্জি নিজে ভুয়ো আইনজীবী। শনিবার কাঁকিনাড়ার জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে ‘জ্যোতি প্রতিভা সম্মান’ প্রদান অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, কোন কলেজ থেকে এলএলবি পাশ করেছেন, সেটা উনি দেখাক। তদন্ত হলে দেখা যাবে, এলএলবি ডিগ্রি ভুয়ো। প্রসঙ্গত, ব্যারাকপুরে বৃদ্ধ খুনে ধৃত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাঁর স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানের জন্য এদিন প্যারোলে মুক্তি পান।।এপ্রসঙ্গে প্রাক্তন সাংসদ বলেন, স্ত্রীর মৃত্যুর কারনে তৃণমূল কাউন্সিলর প্যারোলে মুক্তি পেতে পারেন। তাঁর অভিযোগ, কিছু কাউন্সিলর ঘটনাটিকে ধামাচাপা দেবার চেষ্টা করছেন। মৃতের পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করছেন। তাঁর দাবি, দু’মাস বাদে এই সরকার চলে যাবে। তারপর নিহতের পরিবার ন্যায় বিচার পাবেন। প্রসঙ্গত, ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে এসএসসি-জিডি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে দেশ সেবায় নিয়োজিত করতে চলেছে। তাদেরকে এদিন জ্যোতি ফাউন্ডেশনের তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পুলওয়ামায় নিহত বীরদের এদিন স্মরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ ছাড়াও হাজির ছিলেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্গু পান্ডে, ফাউন্ডেশনের সভাপতি ও সহ-সভাপতি অশোক সনি ও শঙ্কর সিং, আইনজীবী উত্তম চৌধুরী, রাজু শ্রীবাস্তব, রাজ বিশ্বাস-সহ বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *