নিষ্ক্রিয় হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

কাজী আমীরুল ইসলাম : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অব্যবহৃত বোমা নিস্ক্রিয় হল শনিবার। বীরভূম জেলাযর সিঙ্গী অঞ্চলে লাউদহ গ্রামে অজয় নদী থেকে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাটি পাওয়া গিয়েছিল কয়েক মাস আগে। তবে এর আগে আরও একটি বোমা পাওয়া গিয়েছিল এবং সেটি নিষ্ক্রিয়ও করা হয়। এরপর আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত দ্বিতীয় বোমাটিও ভারতীয় সেনাবাহিনী নিষ্ক্রিয় করে। স্থানীয় সূত্রে জানা যায় এটি প্রায় চার মাস আগে উদ্ধার হয় অজয় নদ থেকে। পরে গ্রামের মানুষ প্রশাসনে খবর দেন। খবর পাওয়ার পর প্রশাসনিক কর্তারা এসে বোমাটিকে সুরক্ষিত জায়গায় রেখে দেন। কোনও রকম দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে দিনরাত সেখানে নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। তবে এই বৃহদায়তন বোমার কারণে গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। আজ সেনার তরফে সেটি নিস্ক্রিয় হওয়ায় গ্রামবাসীরা স্বস্তি পেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *