উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বৃহস্পতিবার থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ হয় এবং উচচ মাধ্যমিক পরীক্ষা ও শুরু হয় এদিন।প্রথম দিনের পরীক্ষা ভালো হয় কোনো অঘটন ছাড়া।পরীক্ষা হলে কড়া প্রহরার ব্যবস্থা পাশাপাশি যানজট নিয়ন্ত্রনে পুলিশের তৎপরতায় ছিলো চোখে পড়ার মতন।এবারে জয়নগর থানার অধীন ৬ টি ও বকুলতলা থানার অধীন চারটি পরীক্ষা কেন্দ্র ছিলো।মোট পরীক্ষার্থী ছিলো- ২৯০০ জন, যার মধ্যে ছাত্র ১৩২৪ জন,ছাত্রী ১৫৭৬ জন।জয়নগর থানার ৬ টি পরীক্ষা কেন্দ্র ছিলো – জয়নগর ইনস্টিডিশন,দক্ষিন বারাশত শিবদাস আচার্য হাইস্কুল,দক্ষিন বারাশত সারদামনি বালিকা বিদ্যালয়,পশ্চিম গাববেড়িয়া হাইস্কুল,সরবেড়িয়া শতদল বালিকা বিদ্যালয়,দেওয়ানগঞ্জ হাইস্কুল।তবে অন্য বছরের তুলনায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেড়েছে।
এবারে উচচ মাধ্যমিকে বাড়ল ছাত্রীদের সংখ্যা
