উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : এক মানসিক ভারসাম্যহীন মহিলার উপর শারীরিক নির্যাতনের সঠিক তদন্তেরদাবিতে বুধবার বিকালে জয়নগর মায়াহাউড়ি রোড অবরোধ করে বিক্ষোভ প্রতিবাদ দেখাল স্থানীয় মানুষ জন।স্থানীয় ও পুলিশ সূএে জানা গেল,সোমবার গভীর রাতে বকুলতলা থানা এলাকার ঘোষালের চক এলাকায় এক মানসিক ভারসাম্য হীন মহিলার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে।স্থানীয় মানুষজন ঐদিন রাতে ঐ যুবককে আটকে রেখে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ এসে ঐ যুবককে গ্রেফতার করে নিয়ে যায়।মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করা হয়।আর এই ঘটনার সঠিক তদন্তের দাবিতে বুধবার বিকালে ঘোষালের চক মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।স্থানীয় মানুষ জন এই অবরোধে সামিল হন।পরে বকুলতলা থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তোলেন।
মানসিক ভারসাম্যহীন মহিলার উপর শারীরিক নির্যাতন, তদন্তের দাবিতে অবরোধ
