স্থানীয় এলাকায় দেওয়াল ঘিরে রাজনৈতিক চাপানউতোর

হাড়োয়ার গোপালপুর এলাকায় বিভিন্ন জায়গায় ২৬ এ বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য বিভিন্ন দেওয়ালে দেওয়ালে চুন দেওয়ার কাজ শুরু করেছে বিজেপি কর্মীরা। বাড়ির মালিকদের অনুমতি নিয়ে বিভিন্ন দেওয়ালে দেওয়ালে চুন দিয়ে দেওয়াল লিখন এর প্রস্তুতি শুরু করেছে বিজেপি। সেই সমস্ত দেওয়ালে তৃণমূল সবুজ কালী দিয়ে লিখে দেয় এই দেওয়ালে বিজ্ঞাপন মারিবেন না। এমনটাই অভিযোগ বিজেপির। এরপর সেই সমস্ত দেওয়ালে পাল্টা বিভিন্ন ঠাকুর দেবতার ছবি লাগিয়ে দেয় বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দাবি, এই সমস্ত দেওয়াল পরে তৃণমূল নিজেদের প্রচারের জন্য দেওয়াল লিখন করবেন। এই সমস্ত দেওয়ালে যাতে তৃণমূল বা অন্যান্য কোন দলের কর্মীরা এমনকি বিজেপির পক্ষ থেকে যাতে দেওয়ালে লিখে প্রচার না করাতে পারে তার জন্য এলাকার বিজেপি কর্মী রাজেন্দ্র সাহার নেতৃত্বে বেশ কিছু বিজেপি কর্মীরা বিভিন্ন দেয়ালে দেয়ালে মা কালী, বাবা মহাদেব সহ বিভিন্ন দেবদেবীর ছবি টানিয়ে দেয়। এরপর যদি এই ছবি সরিয়ে তৃণমূল এখানে তাদের ভোট প্রচারের জন্য দেয়াল লিখন করেন তাহলে বুঝতে হবে তৃণমূল সনাতনী ও হিন্দু বিরোধী দল। এমনটাই দাবি করেন বিজেপি নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *