উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,গোসাবা : এবার সভা মঞ্চ ভেঙে বিপত্তি গোসাবায়।বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উঠতেই ভাঙলো মঞ্চের একাংশ।রবিবার গোসাবায় বিজেপির কর্মসূচিতে এসেছিলো দিলীপ ঘোষ।তবে এই দুর্ঘটনার পর দিলীপ ঘোষ মোটেই নিজের কর্তব্য থেকে সরে আসেননি। মঞ্চের অন্যপাশে গিয়ে তিনি কর্মিসভায় বক্তব্য রেখেছেন।বিধানসভা নির্বাচনের আগে এটা কি অমঙ্গলের ইঙ্গিত।রবিবার কর্মিসভায় যোগ দিতে গিয়ে দিলীপ ঘোষ মঞ্চে উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চের একাংশ। টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিলেন দিলীপ ঘোষ। আশ পাশের কর্মীরা তাঁকে সামলে নেন। মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতিকে। এই দুর্ঘটনার পরও অবশ্য দিলীপ ঘোষ কর্মিসভা করেন। রবিবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবার এই ঘটনায় অনেকেই অশনি সংকেত দেখছেন। রবিবার গোসাবায় কর্মিসভা ছিল বিজেপির। বক্তা হিসেবে ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি মঞ্চে ওঠার পর দলের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। আচমকাই দিলীপ ঘোষের পায়ের নিচে মঞ্চের অংশটি ভেঙে পড়ে। তিনিও পড়ে যাচ্ছিলেন। কিন্তু আশপাশের কর্মীরা দ্রুত তাঁকে সামলে মঞ্চ থেকে নামিয়ে দেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। যাঁদের উপর মঞ্চ বাঁধার ভার ছিল, তাঁরা পরীক্ষা করে দেখে জানান, অতিরিক্ত চাপে মঞ্চের ওই অংশ ভেঙে পড়েছে। এতজন মঞ্চের এই অংশে উঠে পড়ায় এই দুর্ঘটনা।
গোসাবায় দিলীপ ঘোষের সভামঞ্চ ভেঙে বিপত্তি
