ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু তিন বছরের শিশুর

বিশ্বরূপ চট্টোপাধ্যায়, পুরুলিয়া : বেলাগাম ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু তিন বছরের শিশুর। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায়। কাশিপুর থানার সোনাথলী গ্রাম পঞ্চায়েত এলাকার হরিডি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী সালেমা বিবি এবং আড়াই বছরের শিশু সাজ্জাদ আনসারিকে নিয়ে বাইকে করে বিকেলে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যান। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে কাশিপুর থানার রাগুনিগড়া গ্রামের কাছে বেপরোয়া একটি ট্রাক্টর তাদের বাইকে ধাক্কা মারে। এর জেরে নজরুলবাবু তাঁর স্ত্রী ছিটকে পড়ে যান এবং তাঁদের আড়াই বছরের শিশু সাজ্জাদ আনসারির ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাশিপুর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। নজরুল ও তাঁর স্ত্রীকে কাশিপুরের কল্লোলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নজরুলের স্ত্রী সালেমাকে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *