উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : আর কয়েক দিনের মধ্যে রাজ্যে বিধানসভার নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ পাবে।আর তার আগে বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার আই সি সমরেশ ঘোষের নির্দেশ মেনে শুক্রবার সন্ধ্যায় জয়নগর থানার ঢোষা পুলিশ ক্যাম্প ও মহিষমারি পুলিশ ক্যাম্প এলাকায় রুট মার্চ করলো জয়নগর থানার পুলিশ টিম।এদিন জয়নগর থানার পুলিশ টিম এলাকায় রুট মার্চের পাশাপাশি এলাকায় সন্দেহজনক আচরণ করা কোনো মানুষকে পেলে দীর্ঘ জিজ্ঞেসাবাদ করছে।এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এটা রুটিন মাফিক হচ্ছে বলে জানালেন জয়নগর থানার আই সি সমরেশ ঘোষ। তিনি বলেন,নিয়মিত জয়নগর থানা এলাকায় এই টহলদারি চালু থাকবে।
জয়নগর থানা এলাকায় শুরুপুলিশের রুট মার্চ
