কৃষকদের কথা মাথায় রেখে ভাঙড়ে চালু হচ্ছে বৃহৎ ফুড প্রসেসিং ইউনিট

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ভাঙড় : দক্ষিন ২৪ পরগনা মূলত কৃষি প্রধান এলাকা। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে। এখানকার জীবন জীবিকা চাষবাসের উপরেই নির্ভরশীল। এই রাজ্যে বিভিন্ন সবজি থেকে ফল মূল উৎপাদনে অনেকটাই এগিয়ে। সেই কথা মাথায় রেখে রাজ্য সরকারের উদ্যোগে ভাঙ্গড়ে ১৩ কোটি টাকা খরচে তৈরি হতে চলেছে ফুট প্রসেসিং ইউনিট।এই জেলায় প্রথম এই অত্যাধুনিক প্রায় পাঁচ তলা বিশিষ্ট ফুট প্রসেসিং ইউনিট।কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিতির উদ্যোগে অর্থাৎ কে এম ডি এর উদ্যোগে এই কাজ চলছে। যদিও খুব দ্রুততার সাথে এটি শেষ করা নির্দেশ রয়েছে সরকারের তরফে। তবে এই ফুট প্রসেসিং ইউনিট তৈরি হলে শুধু ভাঙ্গড় নয় ভাঙ্গড় তথা দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার বহু চাষিরা উপকৃত হবেন। তার পাশাপাশি নতুন কর্ম সংস্থান তৈরি হবে।কারণ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের সবজি ফল এখানে আসবে বলে মনে করা হচ্ছে। আর তাই শুধু কর্মসংস্থান নয় তার পাশাপাশি চাষীরা তাদের সবজির ও ফলের ন্যায্য দাম পাবে বলে মনে করছেন জেলা প্রশাসন।কারণ প্রতিদিন এই সমস্ত এলাকা থেকে প্রায় কয়েকশো গাড়ি সবজি থেকে ফল শহরের উদ্দেশ্যে যায়।যার কারণে যদি এই এলাকায় হিম ঘর তৈরি হলে চাষিরা সময় মতো সঠিক মূল্য পাবে আর তাতেই কৃষকরা এক দিকে যেমন বেশি পয়সা ইনকাম করতে পারবে তার পাশাপাশি উৎপাদিত ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।আর এ ব্যাপারে জেলা পরিষদের সভাধিপতি নিলীমা বিশাল মিস্ত্রী বলেন,জেলার কৃষকদের কথা মাথায় রেখে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে দ্রুততার সঙ্গে এই কাজ করা হচ্ছে।আর এই কাজ শেষ হলে বহু বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে এখান থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *