দুর্ঘটনায় ছেলের মৃত্যু, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মা

বিশ্বজিৎ নাথ : বুধবার বিকেলে কাজ থেকে বাড়ি ফেরার পথে কল্যাণী এক্সপ্রেসওয়ের মোহনপুর থানার কাছে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুশোভন টিকাদার নামে এক যুবকের। তাঁর বাড়ি শ্যামনগর বাসুদেবপুর থানার ৪ নম্বর বিবেকানন্দগড় এলাকায়। দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর পেতেই শোকাহত হয়ে পড়েন তাঁর মা মঞ্জু টিকাদার। ঠাকুর ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন মঞ্জু দেবী। পুলিশ মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। মৃতার আত্নীয় শোভা দাস জানান, ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে ছেলেকে দেখে ওঁর মা রাতে বাড়ি ফিরে আসে। ঠাকুর ঘরে ওর মা বসে থাকাকালীন তিনবার ঠাকুর ঘরে ঢুকে ওকে দেখেছি। কিন্তু রাত বাড়তেই তিনি ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ঘুম ভাঙতেই তিনি দেখেন ঘরে সিলিং ফ্যানের সঙ্গে মেয়ে ঝুলছে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকস্তব্ধ ৪ নম্বর বিবেকানন্দগড় এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *