বিধানসভার মেয়াদ শেষ ৭ মে, তার আগেই সরকার গঠনের লক্ষ্যে ভোটপ্রক্রিয়া সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রহর গোনা শুরু। নবান্ন ও কমিশন সূত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ অথবা মার্চ মাসের শুরুতে। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ মে। তার আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন।
সূত্রের খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ধারা বজায় রেখেই এবারও ফেব্রুয়ারির শেষদিকে দিনক্ষণ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে Election Commission of India। তবে সবচেয়ে বড় চমক হতে পারে ভোটের দফা সংখ্যা নিয়ে। গতবার যেখানে ৮ দফায় ভোট হয়েছিল, সেখানে এবার মাত্র ১ অথবা ২ দফাতেই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করা হচ্ছে।
বর্তমানে রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR (Special Intensive Revision)–এর কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জানুয়ারির শুরুতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক ময়দানেও উত্তাপ বাড়ছে।
তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম–কংগ্রেস জোট ইতিমধ্যেই নিচুতলায় প্রচার ও সংগঠন শক্ত করার কাজে নেমে পড়েছে। কমিশনের লক্ষ্য, এপ্রিলের শেষ অথবা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ভোট গণনা সম্পন্ন করে নতুন সরকার গঠনের পথ সুগম করা।

v

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *