কাজী আমীরুল ইসলাম: গোপন সূত্রের খবর পেয়ে বোলপুর থানার পুলিশ জামবুনির উদয়নপল্লীর একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪০ হাজার ৭৪০ বোতল নিষিদ্ধ কোডিন মিশ্রিত কাফ সিরাপ উদ্ধার করে। ঘটনায় মুন্না নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বীরভূম জেলায় এত বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধারের নজির নেই বলেই মনে করা হচ্ছে। এত বিপুল পরিমাণ সিরাপ কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রায় কোটি টাকার এই নিষিদ্ধ সিরাপ উদ্ধার বোলপুর থেকে বীরভূম জেলা পুলিশের বিরাট সাফল্য।
এসডিপিও-র নেতৃত্বে কোটি টাকার নিষিদ্ধ সিরাপ উদ্ধার
